বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির ঢাকা মহানগর শাখা।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বেইলী রোড থেকে বের হওয়া মিছিলটিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল। সেখানকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি মনোয়ারা হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএইচ





