বিশিষ্ট কবি, ছড়াকার ও সাংবাদিক মহিউদ্দিন আকবরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার (০৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

মরহুম কবি মহিউদ্দিন আকবর বুধবার (০৭ এপ্রিল) ভোররাত সাড়ে পাঁচটায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ যোহর রাজধানীর বাসাবো উত্তরপূর্ব ঝিলপাড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, নারায়ণগঞ্জ মহানগরী আমীর মো: মঈনুদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পদক শহীদুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য মনির বিন আনোয়ার, আব্দুল বারি, আশরাফুল আলম ইমন, রওশন জামান, ডিইউজে সহ-সভাপতি শাহীন হাসনাত সহ বিশিষ্ট কবি-সাহিত্যিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। মরহুমের ২য় জানাজা তার গ্রামের বাড়ী নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় অনুষ্ঠিত হবে এবং সেখানে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।প্রেস বিজ্ঞপ্তি

এমবি